RCFLOthers 

৩৫৮ ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৩৫৮ ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স (আরসিএফ) লিমিটেড। এটি একটি ভারত সরকার অধিগৃহীত কোম্পানী। অ্যাপ্রেন্টিস নেওয়া হবে রিজওনাল ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ (আর ডি এস ডি ই) এবং বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং (বি ও এ টি)-র অধীনে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ -র অধীনে। আগে যাঁরা ট্রেনিং নিয়েছেন বা এখন নিচ্ছেন তাঁরা আবেদনের যোগ্য নন। শূন্যপদ কমতে বা বাড়তে পারে।

রিজওনাল ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ (আর ডি এস ডি ই) -এর অধীনে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে মোট ২৯১টি শূন্যপদে। প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের বি এসসি/ এইচ এসসি/ এসএসসি/ এমবিএ (এইচআর/ মার্কেটিং/ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস)/ এমএসডব্লু/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী/ সিএ/ আইসিডব্লুএ/ এমএফসি/ গ্র্যাজুয়েট ডিগ্রিধারী বা পাশ হতে হবে। ট্রেনিং হবে ২৪/ ১৫/ ১৮/ ১২/ ১৪ মাসের। ১-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১/ ২৫ বছর।

বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং (বিওএটি) -এর অধীনে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে মোট ৬৭টি শূন্যপদে। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমাধারী হতে হবে। কোর্সের ফাইনাল ইয়ারে বা শেষ ২টি সেমেস্টারে অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। ট্রেনিং হবে ১২ মাসের। ১-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড অষ্টম শ্রেণি পাশ প্রার্থীদের ক্ষেত্রে মাসে ৭,০০০ টাকা, টেকনিশয়ান অ্যাপ্রেন্টিস/ ডিপ্লোমা হোল্ডার/ স্যান্ডউইচ কোর্স পাশ প্রার্থীদের ক্ষেত্রে মাসে ৮,০০০ টাকা এবং গ্র্যাজুয়েট/ ডিগ্রি অ্যাপ্রেন্টিস/ যে কোনও ডিগ্রিধারীদের ক্ষেত্রে মাসে ৯,০০০ টাকা। ট্রেনিং হবে থাল এবং ট্রম্বে -তে।

প্রার্থিবাছাইয়ের জন্য মেধা তালিকা প্রস্তুত করা হবে শিক্ষাগত যোগ্যতা অর্জনেে পাওয়া নম্বরের ভিত্তিতে। গ্রেডে নম্বর থাকলে তার শতকরা নম্বর উল্লেখ করতে হবে। ফাইনাল সিলেকশনের সময় নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া এই সংক্রান্ত সার্টিফিকেটটি জমা করতে হবে। মেধাতালিকা অনুসারে প্রার্থীদের যাবতীয় প্রমাণপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। সব ঠিক থাকলে ১ সপ্তাহের মধ্যে যোগদান করতে হবে। নিয়োগ হবে ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনি হিসেবে। প্রার্থীদের ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হবে এবং সেই অনুযায়ী যখন যেমন দরকার নেওয়া হবে।

দরখাস্ত করার সময় ৯টি ধাপে তা সম্পন্ন করতে হবে, ২২ ডিসেম্বরের মধ্যে। প্রথম ধাপে নিজেদের নাম রেজিস্টার করবেন এইসব অনলাইন পোর্টালে www.apprenticeship.gov.in বা www.mhrdnats.gov.in বা https://apprenticeshipindia.org/courses/type/optional for optional trades এবং তারপর দ্বিতীয় ধাপে আবেদন করবেন Rashtriya Chemicals and Fertilizers Limited -এর www.rcfltd.com ওয়েবসাইটে গিয়ে। এরপর ধাপে ধাপে কীভাবে দরখাস্তের প্রক্রিয়া সম্পন্ন করবেন তা পাবেন পিডিএফে। অনলাইন দরখাস্ত করতে প্রয়োজন হবে পাসপোর্ট মাপের রঙিন ছবি (৭৫ কেবি সাইজের মধ্যে) এবং আপনার সই (২৫ কেবি সাইজের মধ্যে) -এর স্ক্যান। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment