highway and bengalBreaking News Others 

বাজেটে বাংলার প্রাপ্তি সড়ক পরিকাঠামো-সহ চা শ্রমিক উন্নয়নে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাজেটে বড় প্রাপ্তি ঘটল বাংলার। ইউনিয়ন বাজেট-২০২১-এ বরাদ্দ ২৫ হাজার কোটি। বাজেটের সূচনাতে পশ্চিমবঙ্গের জন্য বড় উপহার দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷ পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামোর উন্নয়ন এবং হাইওয়ে নির্মাণে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

অর্থমন্ত্রী বাজেটে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বৃহৎ অংশের রাস্তা নির্মাণ করা হবে। কলকাতা- শিলিগুড়ি জাতীয় সড়ক বা এনএইচ ৩৪-এর কথাও উল্লেখ করা হয়। আবার বিজয়ওয়াড়া থেকে খড়্গপুর এবং গোমো- ডানকুনি ফ্রেট করিডর প্রকল্পের কথাও ঘোষণা করলেন অর্থমন্ত্রী ৷ পাশাপাশি বাংলা ও অসমের চা শ্রমিকদের উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন সীতারামণ ৷

পশ্চিমবঙ্গ ছাড়াও কেরল, তামিলনাড়ুর মতো রাজ্যেও মেট্রো প্রকল্প সহ পরিকাঠামো নির্মাণে অর্থ বরাদ্দ করেছেকেন্দ্রীয় সরকার ৷ কেরলে ১১০০ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তামিলনাড়ু রাজ্যে ৩৫০০ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। ২০২১ সালের মধ্যে ১১ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের এক অংশ মনে করছেন বাংলায় ভোটমুখী বাজেট করা হল।

Related posts

Leave a Comment