Recycled MaterialsOthers 

পুনর্ব্যবহার করে উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আবর্জনামুক্ত শহর গড়তে নিউটাউনে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে হিডকো। সূত্রের খবর, নিউটাউনের জিরো ওয়েস্ট শপে পুনর্ব্যবহার করে উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী শুরু। ওই স্থানে সামগ্রী বিক্রির কাউন্টার চালু করা হয়েছে। হিডকো সূত্রে জানানো হয়েছে, আবর্জনা হিসেবে ফেলে দেওয়া বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র পুনরায় ব্যবহার করে নানা সামগ্রী তৈরি করা সম্ভব হচ্ছে। উল্লেখ করা যায়, সাধারণ মানুষের কাছে তার প্রচার ও প্রসারে এই বিশেষ আয়োজন চলছে। এক্ষেত্রে আরও জানা যায়, প্রদর্শনী চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত।

Related posts

Leave a Comment