আবুধাবির পেট্রো কেমিক্যাল হাবে রিলায়্যান্সের লগ্নি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রিলায়্যান্সের লগ্নি। সূত্রের খবর, আবুধাবির পেট্রো কেমিক্যাল হাবে লগ্নির জন্য চুক্তি করেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। এক্ষেত্রে আরও জানা যায়, তারা হাত মেলাবে সেখানকার সরকারি তেল সংস্থা অ্যাডনক ও লগ্নি সংস্থা এডিকিউ-এর যৌথ উদ্যোগ তা জিজ-এর সঙ্গে। এ বিষয়ে আরও জানা যায়, কত বিনিয়োগ করা হবে, তা জানায়নি ওই সংস্থাটি। তা হতে পারে প্রায় ১৫০ কোটি ডলার।

