উচ্চমাধ্যমিক স্কুলগুলির নবীকরণের সময়সীমা বাড়ল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ উচ্চমাধ্যমিক স্কুলগুলির অনুমোদন পুনর্নবীকরণের সময় সীমা বাড়ল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এমনটাই জানা গিয়েছে। ওই সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, অনুমোদন নবীকরণের তারিখ ৩০মের পরিবর্তে সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে।

