ডিজিটাল মুদ্রা আনতে তৈরি হচ্ছে শীর্ষ ব্যাঙ্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডিজিটাল মুদ্রা আনার পথে আরবিআই। সূত্রের খবর, নিজেদের ডিজিটাল মুদ্রা আনতে তৈরি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। এ সংক্রান্ত বিষয়ে শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস দাবি করেছেন, এই মুদ্রার ঝুঁকি ও সমস্যার দিকগুলি দেখছে আরবিআই। এক্ষেত্রে কবে সেটা চালু হবে তা জানানো হয়নি। উল্লেখ করা যায়, ক্রিপ্টোকারেন্সি বা নেটে লেনদেনে ব্যবহারযোগ্য ডিজিটাল মুদ্রার সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন দুনিয়া।
এ বিষয়ে শীর্ষ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, অর্থনীতির স্থিতিশীলতায় আঘাত হানতে পারে এই মুদ্রা। বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, সরকারিভাবে ডিজিটাল মুদ্রার কাঠামো তৈরির পাশাপাশি এই মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা বসাতে সরকার বিল আনার পরিকল্পনা করছে। এক্ষেত্রে তাঁর আরও বক্তব্য, শীর্ষ ব্যাঙ্কের ডিজিটাল মুদ্রা আনার কাজ চলছে। প্রযুক্তিগত ও পদ্ধতিতে কীভাবে তা চালু হবে, তা দেখা হচ্ছে বলেও জানান তিনি।

