ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডারে নতুন রেকর্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিদেশি মুদ্রার ভাণ্ডারে নতুন রেকর্ড। সূত্রের খবর, গত ৬ আগস্ট শেষ হওয়া সপ্তাহে ৮৮.৯ কোটি ডলার বেড়ে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার নতুন রেকর্ড তৈরি করেছে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী জানানো হয়েছে, তা এখন ৬২,১৪৬.৪ কোটি ডলার। উল্লেখ করা যায়, তার আগের সপ্তাহে ওই ভাণ্ডার ৯৪২.৭ কোটি ডলার বেড়ে দাঁড়ায়।

