৩২২ গ্রেড বি অফিসার নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অফিসার গ্রেড বি (ডিআর) জেনারেল, অফিসার গ্রেড বি (ডিআর) ডিইপিআর এবং অফিসার গ্রেড বি (ডিআর) ডিএসআইএম পদে ৩২২ জনকে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
অফিসার গ্রেড বি (ডিআর) জেনারেল: শূন্যপদ ২৭০টি (অসংরক্ষিত ১০৮, তপশিলি জাতি ৪৯, তপশিলি উপজাতি ২৭, ওবিসি ৫৯, আর্থিকভাবে দুর্বল ২৭)। অফিসার গ্রেড বি (ডিআর) ডিইপিআর: শূন্যপদ ২৯টি (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৬, আর্থিকভাবে দুর্বল ২)। অফিসার গ্রেড বি (ডিআর) ডিএসআইএম: শূন্যপদ ২৩টি (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৫, ওবিসি ৩, আর্থিকভাবে দুর্বল ১)।
ওপরে বলা ৩টি পদের প্রার্থীদের গ্র্যাজুয়েট, মাস্টার্স ডিগ্রিধারী বা পিজিডিএম/ এমবিএ ফিনান্স ইত্যাদি ডিগ্রিধারী হতে হবে। বিস্তারিত পাবেন পিডিএফে।
১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-১-১৯৯১ থেকে ১-১-২০০০ তারিখের মধ্যে। এমফিল এবং পিএইচডি ধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা যথাক্রমে ৩২ ও ৩৪ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থী ও অন্যান্যদের জন্য বয়সের ছাড় আছে। বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। মাইনে ৩৫,১৫০ – ৬২,৪০০ টাকা।
প্রার্থিবাছাই হবে ২টি পর্যায়ে অনলাইন বা অনলাইন/ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রথম পর্যায়ের অনলাইন পরীক্ষা হবে ৬ মার্চ, ২০২১ তারিখে, পশ্চিমবঙ্গের – আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, ত্রিপুরার – আগরতলা, অসমের – ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর, আন্দামান ও নিকোবরের – পোর্ট ব্লেয়ার-সহ দেশের মোট ১৪৬টি পরীক্ষা কেন্দ্রে।
গ্রেড-বি অফিসার (ডিআর) জেনারেল পদের দ্বিতীয় পর্যায়ের (পেপার ওয়ান, টু এবং থ্রি) পরীক্ষা হবে ১ এপ্রিল, ২০২১ তারিখে। গ্রেড-বি অফিসার (ডিআর) ডিইপিআর/ ডিএসআইএম পদের দ্বিতীয় পর্যায়ের (পেপার টু এবং থ্রি) অনলাইন/ লিখিত পরীক্ষা হবে ৩১ মার্চ, ২০২১ তারিখে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে কলকাতা, গুয়াহাটি, পাটনা-সহ দেশের মোট ২১টি পরীক্ষা কেন্দ্রে। গ্রেড-বি অফিসার (ডিআর) জেনারেল পদের তফশিলি/ ওবিসি/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নিখরচায় প্রি-এক্সামিনেশন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে।
দরখাস্তের ফি এবং ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে ৮৫০ (তপশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে কেবল ইন্টিমেশন চার্জ ১০০) টাকা। স্টাফ হলে কিছুই দিতে হবে না। ফি দেবেন অনলাইনে।
দরখাস্ত করবেন অনলাইনে www.rbi.org.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে। এরজন্য পাসপোর্ট মাপের ছবি, সই, বাম হাতের (না থাকলে ডান হাতের) বুড়ো আঙুলের ছাপ এবং নিজের হাতে লেখা ডিক্লারেশন স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। দরখাস্ত করার পদ্ধতি, ফি/ ইন্টিমেশন চার্জ পেমেন্টের পদ্ধতি-সহ সব বিষয়েই আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। কোনও রকম সংশোধনী থাকলে তা পাবেন ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং 1 A /2020-21.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

