আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন রিয়াল কাশ্মীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রিয়াল কাশ্মীর শ্রীনিধি এফসি-কে ২-১ ফলাফলে হারিয়ে টানা দ্বিতীয়বার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল। ফ্রান গঞ্জালেস ও মেসন লি রবার্টসনের যুগলবন্দি দেখা গেল। ইস্টবেঙ্গল মাঠে ১২৪-তম আইএফএ শিল্ড জয়ের উচ্ছ্বাস দেখা গেল রিয়াল কাশ্মীর ফুটবলারদের। ফ্রান গঞ্জালেস দ্বিতীয়ার্ধে গোল করে বাঁচিয়ে রেখেছিলেন রিয়াল কাশ্মীরের শিল্ড জয়ের আশা। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

