roadshow and amit-mamataOthers Politics 

নন্দীগ্রামে শেষ মুহূর্তের প্রচারে রোড শো অমিত-মমতার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রাথী মমতার ভাড়া বাড়ির সামনেই অমিত শাহের সভা। শেষ বেলার প্রচারে সরগরম হল নন্দীগ্রাম। শেষ দিনের প্রচারে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ ৷ নন্দীগ্রামে শেষ মুহূর্তের প্রচারে রোড শো করেন তৃণমূল নেত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সবমিলিয়ে প্রচারের শেষ লগ্নে উত্তেজনায় ফুটল নন্দীগ্রাম ৷

অন্যদিকে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে ভাঙাবেড়ে থেকে সোনাচূড়া পর্যন্ত হুইলচেয়ারে বসেই মিছিলে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নন্দীগ্রামের ২ নম্বর ব্লকে ভেটুরিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত শুভেন্দু অধিকারীকে নিয়ে রোড শো-তে অংশ নিলেন অমিত শাহ ৷ রোড শো শেষ হওয়ার পর রেয়াপাড়ার শিবমন্দির সংলগ্ন মাঠে জনসভাও রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷

স্থানীয় সূত্রের খবর,মমতা বন্দ্যোপাধ্যায় সকালে যখন প্রচারে বের হন সেই সময় অমিত শাহের সভাস্থলের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেন বিজেপি সমর্থকরা ৷ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নন্দীগ্রাম থেকে জিতলে সেখানেই মুখ্যমন্ত্রীর দফতরের একটি শাখা অফিস খুলবেন ৷ যাতে সাধারণ মানুষ সেখানে নিজেদের অসুবিধার কথা জানাতে পারেন ৷ পাশাপাশি কালীঘাটের মতোই নন্দীগ্রামেও একটি ছোট বাড়ি তৈরির করার ইচ্ছাও প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment