Robi Chandan Aswin-1Others Sports 

টেস্টে আইসিসি বর্ষসেরার স্বীকৃতির দৌড়ে রবি চন্দন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে রবি চন্দন অশ্বিন রয়েছেন। ভারতের তারকা অফস্পিনার ৪ জন মনোনীত প্রার্থীর মধ্যে জায়গা পেলেন। এ বিষয়ে আরও জানা যায়, অশ্বিন ছাড়াও মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, নিউজিল্যান্ডের অলরাউন্ডার কাইল জেমিসন ও শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্নে। উল্লেখ করা যায়, ৩৫ বছর বয়সী অশ্বিন গত ১ বছরে ৮টি টেস্টে ৫২ উইকেট দখল করেছেন। অন্যদিকে ব্যাট হাতে ২৮.০৮ গড়ে ৩৩৭ রানও করেছেন তিনি। আইসিসি সূত্রের খবর, আগামী ২৪ জানুয়ারি ঘোষণা করা হবে বিজয়ীর নাম। ভারতীয় ক্রিকেটের সর্বসেরা ম্যাচ-উইনারদের মধ্যে একজন হলেন অশ্বিন। বিশ্বমানের স্পিনার হিসেবে সফল হয়েছেন। বল হাতে সফল হওয়া ছাড়াও ব্যাট হাতেও সাফল্য পেয়েছেন তিনি।

Related posts

Leave a Comment