আইসিসি টেস্ট রাঙ্কিং তালিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাঙ্কিং তালিকায় ২ নম্বরে অশ্বিন। আইসিসি টেস্ট রাঙ্কিং বোলিং তালিকায় ২ নম্বর স্থানে অফস্পিনার রবি চন্দন অশ্বিন। ১ নম্বর জায়গায় রয়েছেন অস্ট্রেলিয়া দলের নতুন অধিনায়ক প্যাট কামিন্স। ৩ নম্বর স্থানে রয়েছেন পাকিস্তানের বাঁ হাতি বোলার শাহিন শা আফ্রিদি। অন্যদিকে অলরাউন্ডার তালিকায় ২ নম্বর জায়গা ধরে রাখলেন রবি চন্দন। ১ নম্বর স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

