রোহিত শেট্টি-র কৃতজ্ঞতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিচালক রোহিত শেট্টি করোনা মোকাবিলায় কর্তব্যরত মুম্বই পুলিশের জন্য শহরের ৮টি হোটেলে বিশ্রাম ও খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করে দিলেন। এই সাহায্যের জন্য মুম্বই পুলিশ তাঁকে কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, রোহিতের “কপ ফ্র্যাঞ্চাইজি”-র তৃতীয় ছবি “সূর্যবংশী” মুক্তি পাওয়ার কথা ছিল এপ্রিলে। তবে করোনার কারণে সে ছবির মুক্তি পিছিয়ে গেল।

