মেসির সঙ্গে খেলার স্মৃতি রোনাল্ডিনহোর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেসির জন্য গর্ববোধ করেছেন রোনাল্ডিনহো। বার্সেলোনায় নিয়মিত খেলেছেন মেসি-রোনাল্ডিনহো। আর্জেন্টিনীয় তারকা লিওনেল মেসির সঙ্গে খেলার স্মৃতি এখনও জাগরিত রয়েছে তাঁর মনে। প্রাক্তন ব্রাজিলীয় তারকা ফুটবলার রোনাল্ডিনহো তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, মেসিকে প্যারিস সাঁ জারমাঁর জার্সিতে দারুণ লাগছে। মেসির প্রতিভা নিয়ে কোনও সময়েই সংশয় ছিল না। এটা ভেবে ভাল লাগে, লিওনেল মেসির পাশে আমিও খেলেছি। সেটার জন্য আমি গর্ব অনুভব করি। পিএসজি-তেও লিও ওর সেই চেনা জাদু দেখাবে বলে মনে করেন রোনাল্ডিনহো।

