হ্যাটট্রিক করে রোনাল্ডো-কে টেক্কা নেইমারের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পেরুকে পিছনে ফেলে এগিয়ে গেল ব্রাজিল। দু’বার পিছিয়ে পড়ার পরও জয়ের শিরোপা ব্রাজিলের। ৪-২ ব্যবধানে পেরুকে হারাল ব্রাজিল। এই জয়ের নায়ক হলেন নেইমার। জানা গিয়েছে, নেইমার গোলের সংখ্যায় পিছনে ফেলে দিলেন বড় ফুটবলার রোনাল্ডোকে। নেইমারের মোট গোলের সংখ্যা ৬৪ টি এবং রোনাল্ডো (৬২)।
এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি পেরু। তারপর আন্দ্রে ক্যারিলো (১-০) মাত্র ৬ মিনিটে গোল করেন। ব্রাজিল গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে। এরপর নেইমার ২৮ মিনিটে বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ফলাফল হয় ১-১। এরপর রেনাতো তাপিয়া গোল করেন (২-১)। ৰিচাৰ্লিসন গোল করার পর ফলাফল দাঁড়ায় (২-২)। পরবর্তীতে জেতার জন্য ব্রাজিল অলআউট ফুটবল খেলে। গোল করেন নেইমার। ফলাফল দাঁড়ায় (৩-২)। হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। ফল হয় (৪-২)। এই ফলাফলের ফলে রোনাল্ডোকেও টেক্কা দিল নেইমার।

