KaiOthers Sports 

রুনি পুত্র কাই-এর সই ম্যাঞ্চেস্টারে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাবার মতোই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন কাই। ওয়েন রুনির বড় ছেলে কাই এখন ম্যাঞ্চেস্টারে।
১১ বছর বয়সী কাই ওল্ড ট্র্যাফোর্ডের অ্যাকাডেমিতে যোগদান করেছে। উল্লেখ্য, ওয়েন রুনি এখন ডার্বি দলের সহকারী কোচ। তিনি এ বিষয়ে জানিয়েছেন, আমি গর্বিত। আমার ছেলে কাই আজ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমিতে যোগ দিল। কঠিন পরিশ্রম করতে হৰে কাইকে।
উল্লেখ করা যায়, রুনির উত্থান এভাটর্ন থেকে। এরপর তিনি ম্যাঞ্চেস্টারে তাঁর জীবনের সেরা ১৩ বছর পার করেছেন। ৫০০ টিরও বেশি ম্যাচে এই দলের হয়ে ২৫৩ টি গোলও করেছেন। প্রসঙ্গত, রুনির ৪টি সন্তান। কাই তাঁদের মধ্যে সবথেকে বড়। রুনির স্ত্রী কলিন সোশ্যাল মিডিয়ায় কাইয়ের সই করার ছবি দিয়ে লিখেছেন, ‘আজকের রাতটা আমার কাছে খুব স্পেশাল কাই।’

Related posts

Leave a Comment