আইসিসি সেরা রুট-রিচার্ডসন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন জো রুট। স্বীকৃতি-স্বরূপ ইংল্যান্ড অধিনায়ককে মাসের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নিল আইসিসি। অন্যদিকে মহিলাদের বিভাগে মাসের সেরা নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার এইমার রিচার্ডসন। উল্লেখ করা যায়, ৩ টেস্টে মোট ৫০৭ রান করেছেন জো রুট। আবার গত মাসে মহিলাদের টি-টোয়েন্টি যোগ্যতা অর্জন পর্বে ৪ ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন রিচার্ডসন।

