Sabarimala templeBreaking News Others 

ভক্ত-দর্শনাথীদের জন্য আপাতত খুলছে শবরীমালা মন্দির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শনিবার থেকে ৫ দিনের জন্য খুলে যাচ্ছে শবরীমালা মন্দির । সূত্রের খবর, ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ভক্ত-দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকছে। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, করোনা ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকলে বা ৪৮ ঘণ্টা আগে করানোর আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ থাকলে এই মন্দিরে প্রবেশ করা যাবে।

উল্লেখ করা যায়,দক্ষিণ ভারতের কেরলে আয়াপ্পার এই মন্দির ঘিরে বিতর্ক তৈরি হয়। শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে ইতিমধ্যেই বিস্তর জল্পনা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টেও। ওই সময় গোটা দেশ উত্তাল হয়। পরবর্তীতে করোনা আবহে মন্দিরের দরজা বন্ধ হয়। এরপর করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা কম হওয়াতে করোনা সতর্কতা ও নিয়ম-বিধি মেনে ভক্ত-দর্শনাথীদের জন্য আপাতত খুলে যাচ্ছে মন্দির। তবে প্রবেশের ক্ষেত্রে নয়া নিয়ম-বিধি বলবৎ থাকছে।

Related posts

Leave a Comment