Sabujer AbhijanOthers 

মানুষের সেবায় সবুজের অভিযান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে “সবুজের অভিযান”। সূত্রের খবর, করোনা সতর্কতা ও লকডাউনে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছে। বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন ৩৬৫ জন, ২৫ জন ক্যান্সার আক্রান্ত ও ৩৩২৬ জন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াল সবুজের অভিযান। পাশাপাশি মানকুণ্ডু মানসিক হাসপাতালে চিকিৎসারত ৫০ জন ও বৃহন্নলা সম্প্রদায়ের ৪১ জন মানুষের পাশে দাঁড়িয়েছে ওই সংগঠন। জানা গিয়েছে, লকডাউন না ওঠা পর্যন্ত বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের সহায়তা প্রদানের এই কাজ চালিয়ে যাবে সংগঠন।

Related posts

Leave a Comment