কবি- লেখক সাধনা মুখোপাধ্যায় প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রখ্যাত কবি ও লেখক সাধনা মুখোপাধ্যায় প্রয়াত (৮৬)। ১৯৩৪ সালের ৬ ডিসেম্বর তাঁর জন্ম হয়। সূত্রের খবর, তিনি ভূগোলের উপর মাস্টার ডিগ্রি করেছিলেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আকাশকন্যা’ ১৯৬০ সালে প্রকাশিত হয়। এরপর তাঁর ‘দোপাটির ইচ্ছে’, ‘রমণী গোলাপ’, ‘কবিতার আদালত’ সহ আরও কয়েকটি কাব্যগ্রন্থ বের হয়।পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘকাল শিক্ষকতাও করেছেন।
পরবর্তীতে তিনি একটি শিশু-কিশোর পত্রিকায় সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন। ওই পত্রিকাতে ‘দিদি মনি’ ছদ্মনামে লেখা তাঁর লেখা প্রবন্ধগুলি পরে ‘জানা-অজানা’ নামে কিশোর-গ্রন্থে প্রকাশিত হয়। কবিতা লেখার জন্য ‘প্রতিশ্রুতি’ পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তিনি আরও একাধিক সম্মানে ভূষিত হন।
সূত্রের আরও খবর, তাঁর স্বামী পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন।তাঁরা দিল্লিতে বসবাস করতেন। পরে তাঁরা দুজনেই কলকাতায় চলে আসেন। সাধনা দেবীর লেখালেখির পাশাপাশি রান্নাতেওঁ দক্ষতা ছিল।

