car and saleOthers Technology 

যাত্রীবাহী গাড়ি বিক্রি বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ডিসেম্বরে বেড়েছে যাত্রীবাহী গাড়ি বিক্রি। করোনা সংক্রমণের কারণে নিজস্ব গাড়ি কেনার গুরুত্ব বেড়েছে।২০২০সালের ডিসেম্বরে ঘরোয়া বাজারে যাত্রীবাহী গাড়ির বিক্রি ২০১৯ সালের তুলনায় ১৩.৫৯ শতাংশ বেড়েছে। উল্লেখ করা যায়,গত মাসে দেশের গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি মোট ২,৫২,৯৯৮টি গাড়ি বিক্রি করেছে।একটি রিপোর্টে এমনই তথ্য তুলে ধরেছে গাড়ি সংস্থাগুলির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাক্চারাস (সিয়াম)। সূত্রের খবর, ২০১৯-২০অর্থবর্ষের ডিসেম্বরে ঘরোয়া বাজারে গাড়ি সংস্থাগুলি মোট ২,২২,৭২৮টি গাড়ি বিক্রি করেছিল। উল্লেখ্য, গত মাসে দু-চাকার বিক্রিও বেড়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ৭.৪২ শতাংশ বেড়ে ১,১২৭,৯১৭-তে দাঁড়িয়েছে।

Related posts

Leave a Comment