Salman-JacquelineEntertainment Others 

সলমন-জ্যাকলিনের “তেরে বিনা”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সলমন-জ্যাকলিনের গান। সূত্রের খবর, লকডাউনে নিজের পানভেলের ফার্ম হাউসেই পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটাচ্ছেন সলমন খান। বন্ধুদের তালিকায় জ্যাকলিন ফার্নান্ডেজও। আবার ভক্তদের উদ্দেশে করোনা মোকাবিলার বার্তা দেওয়ার পাশাপাশি গানও গেয়েছেন। এবার জ্যাকলিনের সঙ্গে তিনি একটি মিউজিক ভিডিওতে অভিনয়ও করলেন। জানা গিয়েছে, “তেরে বিনা” শীর্ষক এই গানের ভিডিও-র সম্পূর্ণ শ্যুটিং হয়েছে ফার্ম হাউসেই। রোমান্টিক গানটি সলমনের কণ্ঠেই। সোশ্যাল মিডিয়ায় এই গান প্রকাশ্যে আসা মাত্রই ভাইরাল। উল্লেখ্য, জ্যাকলিন “রেস-৩”-তে সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন। এখন লকডাউন পর্বে সলমনের সঙ্গে সময় কাটাচ্ছেন। জিমে সলমনের সঙ্গে ছবি তোলা, সাক্ষাৎকার দেওয়া বা সলমনের পোষা ঘোড়া নিয়ে ফোটো সেশনও করলেন। সূত্রের আরও খবর, “পেয়ার কারোনা” নামে একটি সিঙ্গল ইউটিউব-এ সলমন খান গান গেয়েছেন।

Related posts

Leave a Comment