সমীর গোস্বামীর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সমীর গোস্বামী (৬৫) প্রয়াত। চুঁচুড়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। ক্রিকেট ও ফুটবল থেকে শুরু করে সব খেলার ময়দানেই তাঁর অবাধ বিচরণ ছিল। সদা হাসিখুশি স্বভাবের মানুষও ছিলেন সমীরবাবু। সতীর্থ ক্রীড়া সাংবাদিকদের কাছেও তিনি প্রিয় ছিলেন। দৈনিক সংবাদপত্রে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। অবসর নেওয়ার পরও ময়দানের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। পারিবারিক সূত্রের খবর, এক সময় জেলা পর্যায়ে ফুটবল খেলেছেন। ভাল খেলতেন ক্রিকেটও। ফুটবল সংগঠনের ভূমিকাও পালন করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে।

