সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। কলকাতায় তিনি জন্মেছিলেন। ১৯৩১ সালের ৪ অক্টোবর তাঁর জন্ম হয়। বিশিষ্ট সঙ্গীতশিল্পী হিসাবে তাঁর দারুণ জনপ্রিয়তা রয়েছে। বহু গান তিনি গেয়েছেন। ১৯৭০ সালে তিনি পেয়েছেন সেরা নেপথ্য গায়িকার জাতীয় পুরস্কার। ২০১১ সালে পান বঙ্গবিভূষণ। তাঁর জন্ম দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

