সঞ্জীবকুমারের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে অভিনেতা সঞ্জীবকুমার জন্মগ্রহণ করেন। ১৯৩৮ সালের ৯ জুলাই তাঁর জন্ম হয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন সুরাটে। তাঁর আসল নাম হরিহর জেঠালাল জরিওয়ালা। তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘অর্জুন পণ্ডিত’, ‘শোলে’, ‘ত্রিশূল’, ‘আঁধি’ ও ‘দস্তক’ প্রভৃতি। সুনামের সঙ্গে অভিনয়ের জন্য তিনি একাধিক সম্মানও পান। তাঁর জন্মদিনে আমাদের শ্রদ্ধা।

