SantoorOthers 

সন্তুর ও জলতরঙ্গ বাদক দুলাল রায় প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত সন্তুর ও জলতরঙ্গ বাদক দুলাল রায় (৯৫)। কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বহু হিন্দি ও বাংলা গান তাঁর সন্তুর ও জলতরঙ্গের সুরে সমৃদ্ধ হয়েছে। তিনি কাজ করেছেন ‘শঙ্খবেলা’ ও ‘বসন্তবিলাপ’-সহ বেশ কয়েকটি ছবিতে। সূত্রের আরও খবর, তাঁর জন্ম ত্রিপুরার আগরতলায়। পরবর্তীতে চলে এসেছিলেন কলকাতায়। খুব ছোটবেলা থেকেই বাঁশির প্রতি আকর্ষণ ছিল তাঁর। এক্ষেত্রে আরও জানা যায়, পণ্ডিত নিখিল ঘোষের কাছে তবলার তালিম দিয়েছিলেন তিনি। মুম্বইয়ে শচীন দেববর্মণের সঙ্গেও কাজ করেছিলেন এই সন্তুর বাদক। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে।

Related posts

Leave a Comment