১৫২২ কনস্টেবল নিচ্ছে সশস্ত্র সীমা বল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ড্রাইভার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, টেলর, কার্পেন্টার, ভেটেরিনারি-সহ আরও অন্যান্য কনস্টেবল পদে ১৫২২ জনকে নিচ্ছে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের অধীন সশস্ত্র সীমাবলে। পদগুলি অস্থায়ী হলেও পরবর্তীতে বহাল থাকতে পারে। নিয়োগ হলে দেশের যে কোনও অংশে কাজ করতে হতে পারে।
কনস্টেবল (ড্রাইভার) (কেবল পুরুষ): শূন্যপদ ৫৭৪টি। কনস্টেবল (ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট): শূন্যপদ ২১টি। কনস্টেবল (ভেটেরিনারি): শূন্যপদ ১৬১টি। কনস্টেবল (আয়া) (কেবল মহিলা): শূন্যপদ ৫টি। কনস্টেবল (কার্পেন্টার): শূন্যপদ ৩টি। কনস্টেবল (প্লাম্বার): শূন্যপদ ১টি। কনস্টেবল (পেইন্টার): শূন্যপদ ১২টি। কনস্টেবল (টেলর): শূন্যপদ ২০টি। কনস্টেবল (কবলার): শূন্যপদ ২০টি। কনস্টেবল (গার্ডেনার): শূন্যপদ ৯ (অসং ৮, ওবিসি ১)। কনস্টেবল (কুক) (পুরুষ): শূন্যপদ ২৩২ এবং (মহিলা): শূন্যপদ ২৬। কনস্টেবল (ওয়াশারম্যান) (পুরুষ): শূন্যপদ ৯২ এবং (মহিলা): শূন্যপদ ২৮। কনস্টেবল (বার্বার) (পুরুষ): শূন্যপদ ৭৫ এবং (মহিলা): শূন্যপদ ১২। কনস্টেবল (সাফাইওয়ালা) (পুরুষ): শূন্যপদ ৮৯ এবং (মহিলা): শূন্যপদ ২৮। কনস্টেবল (ওয়াটার ক্যারিয়ার): শূন্যপদ ১০১ এবং (মহিলা): শূন্যপদ ১২। কনস্টেবল (ওয়েটার) (কেবল পুরুষ): শূন্যপদ ১। অসংরক্ষিত ও সংরক্ষিত পদের বিবরণ পাবেন ওয়েবসাইটে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- ড্রাইভার: মাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে ভারি গাাড়ি চালানোর বৈধ লাইসেন্স। ল্যাবরেটির অ্যাসিস্ট্যান্ট: বিজ্ঞানের বিষয় নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে স্বীকৃত ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কোর্সের সার্টিফিকেট। ভেটেরিনারি: বিজ্ঞানের বিষয় মূল বিষয় হিসেবে নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ। কোনও ভেটেরিনারি হাসপাতালে বিভিন্ন পশু চিকিৎসায় অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। আয়া: বিজ্ঞানের বিষয় নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে রেড ক্রস সোসাইটির ফার্স্ট এইড এক্সামিনেশন পাস সার্টিফিকেট বা দাই -এর ট্রনিং এবং ১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা।
কার্পেন্টার/ প্লাম্বার/ পেইন্টার: মাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের অভিজ্ঞতা। অথবা আইটিআই বা ভোকাল ইনস্টিটিউট থেকে ১ বছরের স্বীকৃত সার্টিফিকেট কোর্স পাশ ও সঙ্গে ১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা। অথবা আইটিআই স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বা সমতুল ট্রেডে ২ বছরের ডিপ্লোমা। নিয়োগের সময় ট্রেড টেস্টে পাশ করতে হবে।
কুক/ ওয়াশারম্যান/ বার্বার/ সাফাইওয়ালা/ ওয়াটার ক্যারিয়ার/ ওয়েটার/ টেলর/ গার্ডেনার/ কবলার: মাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের অভিজ্ঞতা। অথবা আইটিআই বা ভোকাল ইনস্টিটিউট থেকে ১ বছরের স্বীকৃত সার্টিফিকেট কোর্স পাশ ও সঙ্গে ১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা। অথবা আইটিআই স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বা সমতুল ট্রেডে ২ বছরের ডিপ্লোমা। নিয়োগের সময় ট্রেড টেস্টে পাশ করতে হবে। মাল্টি স্কিলড হলে অগ্রাধিকার।
এই পোস্টটি পড়ে ভাল লাগলে লাইক ও শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন। কমেন্টস সেকশনে গিয়ে আপনার মূল্যবান মতামত জানান।
বয়স হতে হবে এরমধ্যে:- ড্রাইভার ২১ থেকে ২৭ বছর। ল্যাব অ্যসিস্ট্যান্ট, ভেটেরিনারি, আয়া, কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, ১৮ থেকে ২৫ বছর। বাকি সব পদ ১৮ থেকে ২৩ বছর।
ফিবাদ দিতে হবে ১০০ টাকা। ফি দেবেন অনলাইনে নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড -এর মাধ্যমে কিংবা অফলাইনে চালানের মাধ্যমে। মহিলা বা তফশিলি বা প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের এই ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে www.ssbrectt.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৭ অগস্টের (দূরবর্তী অঞ্চলের প্রার্থীরা ৩ সেপ্টেম্বরের) মধ্যে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

