School Dropout-1Education Others 

দেশে স্কুলছুটের হার ও সমীক্ষা রিপোর্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছাত্রদের স্কুলছুটের হার ছাত্রীদের চেয়ে বেশি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ‘ইউনিফায়েড ডিসট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস’-এর সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। ওই সমীক্ষায় তুলে ধরা হয়েছে, প্রাথমিক স্তরে স্কুলছুট ছাত্রদের হার ১.৭ শতাংশ ও ছাত্রীদের হার ১.২ শতাংশ। অন্যদিকে মাধ্যমিক স্তরে এই হার যথাক্রমে ১৮.৩ ও ১৬.৩ শতাংশ। এ বিষয়ে আরও উল্লেখ করা হয়েছে, ত্রিপুরা, অসম, সিকিম, অরুণাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি-সহ ১৯টি রাজ্যে সার্বিক স্কুলছুটের হার দেশের গড় হারের চেয়েও বেশি। যা ১৭.৩ শতাংশ। আবার পশ্চিমবঙ্গে এই হার ১৩.৮ শতাংশ। সমীক্ষা অন্ুযায়ী আরও জানা যায়, দেশের প্রায় ৩০ শতাংশ পড়ুয়া মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পৌঁছতে পারে না।

Related posts

Leave a Comment