‘অ্যাক্রিডিটেড ইনভেস্টর’ ব্যবস্থা চালু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেবি-র পদক্ষেপ। বাজার নিয়ন্ত্রক সেবি ভারতীয় সিকিউরিটি বাজারে ‘অ্যাক্রিডিটেড ইনভেস্টর’ ব্যবস্থা চালু করেছে। এক্ষেত্রে জানা গিয়েছে, বছরে নির্দিষ্ট আয় ও ব্যবসার অঙ্কের ভিত্তিতে ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সুযোগ নিতে পারবে। এ বিষয়ে আরও বলা হয়েছে, কিছু লগ্নি প্রকল্পে নির্দিষ্ট অঙ্কের চেয়েও কম লগ্নির সুবিধা পেতে পারবেন। এক্ষেত্রে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এরফলে বাজারে আরও লগ্নি আসার পথ খুলে যাবে।

