Set Exam-1Education Others 

শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারক পরীক্ষা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারক পরীক্ষা (সেট) নেওয়া হবে রবিবারেই। তা নেওয়া হবে অফলাইনেই। এই পরীক্ষা সম্পন্ন করার জন্য রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য, রেজিস্ট্রার ও কলেজের অধ্যক্ষ, টিচার-ইন-চার্জদের আর্জি জানিয়েছে উচ্চশিক্ষা দফতর।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে সব শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও আধিকারিকদের এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত করতে বলা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, এই পরীক্ষা রাজ্য জুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোট ১৮৯টি কেন্দ্রে নেওয়া হবে। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮৩ হাজার। উল্লেখ করা যায়, বর্তমান করোনা আবহে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতি।

Related posts

Leave a Comment