এসএফআই -এর বিক্ষোভ স্বাস্থ্য ভবনের সামনে
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ১৮ বছরের শুভ্রজিৎ বিনা চিকিৎসায় মারা গিয়েছে। এমনই অভিযোগে প্রতিবাদে সরব এস এফ আই। এর জেরে আজ স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখায়।
সেক্টর ফাইভ টেকনো ইন্ডিয়া কলেজের সামনে থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখানোর কথা ছিল। সেইমতো টেকনো ইন্ডিয়া কলেজের সামনে জমায়েত করলে সেক্টর ফাইভ থানার বিশাল পুলিশবাহিনী এসে মিছিল আটকে দেয় বলে জানা গিয়েছে ।

