৮২৫ স্টাফ নার্স নিচ্ছে এসজিপিজিআই অব মেডিক্যাল সায়েন্সেস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিস্টার গ্রেড-টু, জুনিয়র মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এমটিএল, টেকনিশিয়ান (রেডিওগ্রাফি), ড্রাইভার এবং মেডিক্যাল সোশ্যাল সার্ভিস অফিসার পদে ৮২৫ জনকে নিচ্ছে লক্ষ্মৌয়ের সঞ্জয় গান্ধী পোস্ট-গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস। শূন্যপদ কমতে বা বাড়তে পারে।
সিস্টার গ্রেড-টু: শূন্যপদ ৬১৭টি। ক) বি এসসি (অনার্স) নার্সিং/ বি এসসি নার্সিং পাশ হতে হবে। অথবা বি এসসি (পোস্ট সার্টিফিকেট)/ পোস্ট বেসিক বি এসসি নার্সিং পাশ হতে হবে এবং রাজ্য বা কেন্দ্র নার্সিং কাউন্সিলে এন অ্যান্ড এম হিসেবে রেজিস্টার্ড হতে হবে। অথবা খ) জিএনএম ডিপ্লোমাধারী এবং এন অ্যান্ড এম হিসেবে রেজিস্টার্ড হতে হবে এবং অন্তত ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।
জুনিয়র মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট: শূন্যপদ ২৩টি। ফিজিক্স, কেমিস্ট্র, বায়োলজি/ বায়োটেকনোলজি নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ সঙ্গে সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে রেগুলারে মেডিক্যাল ল্যাবরেটির টেকনোলজির ২ বছরের ডিপ্লোমাধারী হতে হবে এবং ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সঙ্গে যুক্ত ল্যাবরেটরিতে ১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা।
মেডিক্যাল ল্যাবরেটির টেকনোলজিস্ট: শূন্যপদ ১৩৪টি। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির/ মেডিক্যাল ল্যাবরেটির সায়েন্স -এর ব্যাচেলর ডিগ্রিধারী এবং ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সঙ্গে যুক্ত ল্যাবরেটরিতে ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
টেকনিশিয়ান (রেডিওগ্রাফি): শূন্যপদ ৪টি। ১) ক) বিজ্ঞানের বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং খ) রেডিওলজি/ রেডিওথেরাপি টেকনিক্স -এর ২ বছরের ডিপ্লোমা এবং গ) রেডিওগ্রাফার বা রেডিওথেরাপি টেকনিশিয়ান হিসেবে অন্তত ১ বছরের অভিজ্ঞতা। অথবা ২) স্বীকৃত ইনস্টিটিউট থেকে রেডিওগ্রাফি/ রেডিওথেরাপির ৩ বছরের বি এসসি অনার্স পাশ হতে হবে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
টেকনিশিয়ান (রেডিওলজি): শূন্যপদ ২৬টি। ১) ক) বিজ্ঞানের বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং খ) রেডিওগ্রাফি টেকনিক্স -এর ২ বছরের ডিপ্লোমা এবং গ) রেডিওগ্রাফার হিসেবে অন্তত ১ বছরের অভিজ্ঞতা। অথবা ২) স্বীকৃত ইনস্টিটিউট থেকে রেডিওগ্রাফির ৩ বছরের বি এসসি অনার্স পাশ হতে হবে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
ড্রাইভার: শূন্যপদ ১০টি। ভারি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটর মেকানিজিমের জ্ঞান থাকতে হবে এবং একাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অষ্টম শ্রেণি পাশ এবং হোম গার্ড/ সিভিল ভলান্টিয়ার -এর পদে ৩ বছর চাকরি করে থাকলে ভাল। মাইনে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা।
মেডিক্যাল সোশ্যাল সার্ভিস অফিসার: শূন্যপদ ১১টি। সোশ্যাল ওয়ার্কের স্বীকৃত মাস্টার ডিগ্রিধারী হতে হবে এবং মেডিক্যাল বা পাবলিক হেলথ সার্ভিস সম্বন্ধীয় কাজে যুক্ত এমন ওয়েল ফেয়ার বা হেলথ এজেন্সিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতায় স্পেশ্যালাইজেশন অথবা সাইক্রিয়াটিক সার্ভিস-সহ মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কের ট্রেনিং থাকলে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হলে ভাল। মাইনে ৩৫,৪০০ ১,১২,৪০০ টাকা।
২০১৫-১৬, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ -এ প্রকাশিত ৫টি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে যাঁরা সিস্টার গ্রেড-টু, ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), এমএসএসও গ্রেড-টু, টেকনিশয়ান গ্রেড-টু এবং অক্ষম প্রার্থীর শূন্যপদে আবেদন করেছিলেন (যদি এখনকার চাহিদা মতো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকে তাহলে) তাঁরা আবার নতুন করে আবেদন করবেন। তাঁদের বয়স বিবেচনা করা হবে আগের বিজ্ঞপ্তি অনুসারে এবং নতুন করে ফি দিতে হবে না। তবে ফি পেমেন্টের প্রমাণ (ডিপজিটিং ফি/ ডিমান্ড ড্রাফট/ ট্রানজ্যাকশন আইডি) দরখাস্তের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
দরখাস্ত করতে পারবেন ১৭ অগস্ট থেকে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে (www.sgpgi.ac.in)।

