sankari debiOthers 

পূর্ব বর্ধমানের শাঁকারি গ্রামে শঙ্করী মায়ের পুজো ঘিরে উৎসাহ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একপক্ষ কাল আগে কষ্টিপাথরের দেবী শঙ্করীকে স্নান করানোর পর শুরু হয়েছিল পুজো। পূর্ব বর্ধমানের খন্ডঘোষের শাঁকারি গ্রামে এই পুজোকে ঘিরে উৎসাহ ব্যাপক। স্থানীয় সূত্রের খবর, ওই গ্রামে শঙ্করীমাতার পুজো চলে ১৫ দিন ব্যাপী। উল্লেখ্য, প্রতিবারই মহালয়ার ৭দিন আগে থেকে এই পুজো শুরু হয়। তা দশমী পর্যন্ত চলে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রতিমা নিয়ে যাওয়া হয় বোস পুকুরের পাড়ে। ওই স্থানে অষ্ট কলসের জলে মাকে স্নান করানোর পর ঘট, কলা বউ-সহ মাকে প্রতিষ্ঠা করা হয়ে থাকে। প্রাচীন এই প্রথা চলে আসছে প্রায় ৪০০ বছর ধরে।

সূত্রের আরও খবর, খন্ডঘোষের শাঁকারি গ্রামের নামকরণ দেবী শঙ্করীর নামেই। দেবী শঙ্করীর মূর্তিটি কালো এবং কষ্টিপাথরের। স্থানীয় ভাবে জানা যায়, এই মূর্তিটি ষষ্ঠ শতকের। এক সময় ওই গ্রামের দেবখালে মূর্তিটি পাওয়া গিয়েছিল। স্থানীয় মানুষদের বক্তব্য, দামোদরের বন্যায় প্লাবিত হয়ে পড়তো বিস্তীর্ণ এলাকা। সেইজন্য উঁচু স্থানে দেবীকে রাখার বন্দোবস্ত করেছে এলাকার বাসিন্দারা। সেই থেকেই জল ঘড়ি দেখে আজও পর্যন্ত মায়ের সন্ধিপুজোর সময় নির্ধারণ করা হয়ে থাকে।

Related posts

Leave a Comment