মনোহরের কার্যকালের মেয়াদ বাড়ার সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা আগামী জুন মাসে। সূত্রের খবর, আরও ২ মাস আইসিসি চেয়ারম্যানের পদে থেকে যেতে পারেন শশাঙ্ক মনোহর। জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে সংক্রমণের ফলে জুন মাসে আইসিসি-র বোর্ড মিটিং আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এরফলে মনোহরের কার্যকালের মেয়াদ বাড়তেও পারে।

