Shenzhou-12-1Others World 

চিন ‘শেনঝু-১২’ যানে মহাকাশে মানুষ পাঠাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহাকাশে মানুষ পাঠাল চিন। সূত্রের খবর, ২০১৬ সালের পর আবার মহাকাশে মানুষ পাঠিয়েছে চিন। ‘শেনঝু-১২’ যানে চড়ে ৩ মহাকাশচারী পৌঁছে গেলেন নির্মীয়মাণ তিয়ানহে মহাকাশকেন্দ্রে। উল্লেখ করা যায়, চিনের ইতিহাসে এটি মহাকাশচারীদের দীর্ঘতম যাত্রা বলে অভিহিত করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, আগামী ৩ মাস মহাকাশচারীরা তিয়ানহে-তে থেকে মহাকাশকেন্দ্র তৈরির কাজ চালাবেন। এক বছরের মধ্যে এটি তৈরি হবে বলে আশা প্রকাশ করেছে বেজিং।

Related posts

Leave a Comment