FishmarketOthers 

চিংড়ি – পমফ্রেট রপ্তানিতে প্রভাব , বহু মাছ ব্যবসায়ী লোকসানের শিকার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার আবহে চিংড়ি, পমফ্রেট রপ্তানিতে প্রভাব পড়েছে।এর জেরে বহু ব্যবসায়ী লোকসানের শিকার।সূত্রের খবর,দক্ষিণ ২৪ পরগনা জেলার ১০ হাজারের কাছাকাছি মাছ ব্যবসায়ী ব্যাপক ক্ষতির সামনে। ভিনদেশে রেস্তোরাঁগুলি সেভাবে চালু না হওয়াতে এই সমস্যা বেড়েছে বলে মনে করছেন ওই জেলার ব্যবসায়িক মহল। সূত্রের আরও খবর,যেটুকু মাছ এখন রপ্তানি হচ্ছে, তা অনেক কম দামে কিনে নিয়ে যাচ্ছে রপ্তানিকারীরা।এক্ষেত্রে গড়ে ৩০ থেকে ৪০ শতাংশ কম দাম মিলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রসঙ্গত, পমফ্রেট, চাইনিজ পমফ্রেট, বাগদা চিংড়ি, কাটেল ফিশ ও হালুয়ার মতো নানা মাছ বিদেশে গিয়ে থাকে।মাছের জোগানে ঘাটতি না থাকলেও সংকট বেড়েছে রপ্তানি নিয়ে।

Related posts

Leave a Comment