Sikkim-1Others 

সিকিমে ফের জারি নৈশ কার্ফু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নৈশ কার্ফু সিকিমে। দেশে করোনা সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার জন্য সিকিমে ফের জারি করা হল নাইট কার্ফু। সূত্রের খবর, রাত ১০টা থেকে ভোর ৬টা অবধি এই কার্ফু চলবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, গাড়ি চলাচল বন্ধ থাকবে সাড়ে ১০টা থেকে। তবে জরুরি সরবরাহ ও বাণিজ্যিক পরিবহণে কিছু ছাড় থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ করা যায়, দোকানপাট, বাজার, অফিস, রেস্তোরাঁ, জিম ও পানশালা সব রাত ১০টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি করোনা-বিধি মেনে চলার জন্য নির্দেশিকা জারি করেছে সিকিমের স্বরাষ্ট্র দফতর। উল্লেখ থাকে যে, করোনা আবহ প্রথমে শুরু হওয়ার সময় সবার আগে সিকিম বহিরাগতদের প্রবেশ বন্ধ করেছিল।

Related posts

Leave a Comment