SkodaOthers 

স্কোডার ‘সুপার কেয়ার’ প্রকল্প গাড়ি সার্ভিসে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্কোডা অটো ‘সুপার কেয়ার’ প্রকল্পের মাধ্যমে গাড়ির রক্ষণাবেক্ষণ ও রিপেয়ারিং-এর সুযোগ দেবে বলে জানা গিয়েছে। সার্ভিস সংক্রান্ত এই প্রকল্পে খরচ ২৯,৯৯৯ টাকা থেকে শুরু। ৪ বছর বা ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত সুপার কেয়ারের আওতায় সুবিধা পাওয়া যাবে বলে জানা যায়। ‘স্ট্যান্ডার্ড’, ‘এনহ্যান্সড’ ও ‘কমপ্রিহেনসিভ’- ক্রেতাদের জন্য ৩ ধরনের পরিষেবা দেবে তারা। পাশাপাশি স্কোডা অটো চালু করেছে ‘এক্সটেন্ডেড ওয়ারান্টি প্রোগ্রাম’, যেখানে দেড় লক্ষ কিলোমিটার বা ৬ বছর পর্যন্ত পরিষেবা পাওয়া যেতে পারে। যাঁরা ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বা তারপর গাড়ি কিনেছেন, তাঁরা যে-কোনও সময় এই সুবিধা পেতে পারবেন। তাঁরা জানিয়েছেন, গ্রাহক শুধু দক্ষ কর্মীর পরিষেবা পাবেন, তা নয়। গাড়ির যন্ত্রাংশ বা মজুরির ব্যয় যেভাবে বাড়ছে, তা থেকেও রেহাই পাবেন।

Related posts

Leave a Comment