smith and centuryOthers Sports 

সিডনিতে স্মিথের শতরান – ৩৩৮ রানে থামল অস্ট্রেলিয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্মিথের শতরান। জাদেজার ৪ উইকেট। সিডনিতে ৩৩৮ রানে থেমে গেল অস্ট্রেলিয়া। এবার ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা ৷ মেলবোর্নের ব্যর্থতার পর স্টিভ স্মিথের দুরন্ত শতরান। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৩৩৮ রানে পৌঁছল অস্ট্রেলিয়া ৷ ১৩১ রান করে রান আউট হলেন স্মিথ ৷ ভারতের সফল বোলার রবীন্দ্র জাদেজা ৷ ৪ উইকেট নেওয়া ছাড়াও স্মিথকে রান আউটও করেন জাদেজা ৷

স্মিথের পর অস্ট্রেলিয়ার হয়ে ৯১ রান করেন লাবুশানেও ৷ বুমরা তাঁকে ফেরানোর পরই অস্ট্রেলীয় ইনিংসে ধস নামে ৷ স্মিথ ও লাবুশানে ছাড়া দ্বিতীয় দিনে বড় রান পাননি অস্ট্রেলিয়ার কোনও ব্যাটসম্যানই ৷ ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা ৷ ভারতের হয়ে ওপেন করতে নেমে শুরুটা ভালই করেন রোহিত শর্মা ও শুভমন গিল ৷ মেলবোর্নের পর সিডনিতে ভাল ফল করতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রানকে টপকে যাওয়াই এখন ভারতের লক্ষ্য ৷ বৃষ্টিতে বেশ কিছুটা সময় খেলা বন্ধ থাকে ৷

Related posts

Leave a Comment