প্রথম শতরানের নজির স্মৃতি মন্ধানার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রথম শতরানের নজির গড়লেন স্মৃতি। গোল্ড কোস্টে অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে দিনরাতের এই টেস্টে স্মৃতি মন্ধানা শতরান করলেন। ২২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১৬ বলে ১২৭ রান করলেন তিনি। টেস্ট ক্রিকেটে এটি তাঁর প্রথম শতরান। তাঁর এই রানের সুবাদে দ্বিতীয় দিনের শেষে ভারতীয় মহিলা দলের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৭৬ রান।

