soumitro and cinemaLifestyle Others 

শিক্ষণীয় সৌমিত্র ও তাঁর জীবনদর্শন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সৌমিত্র চট্টোপাধ্যায় বহু গুণের অধিকারী ছিলেন। এক অসামান্য অভিনেতা শুধু নন,অনবদ্য ছিল তাঁর কণ্ঠ ও অভিনয়শৈলী। কাজ ও জীবনকালই তাঁর মূল্যায়ন। আপাদমস্তক বাঙালি ছিলেন। দক্ষ অভিনেতা হিসেবে পেয়েছেন সুনাম। মঞ্চ ও থিয়েটারে যেমন ছিলেন,তেমনই লেখক-কবি ও আবৃত্তিতেও সফল হয়েছেন। বড় মাপের মানুষ হলেও সর্বদা মাটিতে পা ছিল তাঁর। একজন মানুষের এত গুণ থাকতে পারে তা সৌমিত্রকে দেখে বোঝা যেত। তাঁর একাগ্রতা ও অভিনয় প্রতিভা মুগ্ধ করত অনেক অভিনেতা ও আপামর বাঙালিকে। সিনেমা ও অভিনয়ে ডুবে থেকেও সবার থেকে সৌমিত্রকে আলাদা করেছিল তাঁর জীবনদর্শন। শিক্ষণীয় ছিল তাঁর জীবনচর্যা। অনেকেই এখন বলছেন, এই সব মানুষ ক্ষণজন্মা। বাংলা ছবির বিরাট ক্ষতি হল। বাংলার সীমানা ছাড়িয়ে দেশের বাইরেও তিনি ছিলেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। অভিনয় জগতের প্রাণপুরুষ ও অভিভাবক হারাল বাংলা ও বাঙালি।

Related posts

Leave a Comment