বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকা দল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন করে করোনার থাবা। সংক্রমণ বেড়ে চলেছে বাংলাদেশে। এই অবস্থায় আন্তর্জাতিক বিমান পরিষেবা আবারও বন্ধ হবে বলে ঘোষণা করা হয়। এর জেরে বাংলাদেশে সফররত দক্ষিণ আফ্রিকার মহিলা এমার্জিং দল সফর ছোট করে দেশে ফিরল। উল্লেখ করা যায়, ৪টি ম্যাচ সম্পূর্ণ হয়। শেষ ম্যাচ হওয়ার কথা থাকলেও দক্ষিণ আফ্রিকা দলকে দেশে ফিরতে হয় সরকারি ঘোষণার পর।

