South-Eastern RailwayOthers 

কারিগরি ক্ষেত্রে রক্ষণাবেক্ষণে বিশেষ নজর দক্ষিণ-পূর্ব রেলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রক্ষণাবেক্ষণে জোর দক্ষিণ-পূর্ব রেলের। করোনা পরিস্থিতিতে সঙ্কটকালে দক্ষিণ-পূর্ব রেল কারিগরি ক্ষেত্রে রক্ষণাবেক্ষণে বিশেষ নজর দিয়েছে। রেল সূত্রের খবর, সিগন্যালিং, ইন্টারলক, টেলিকম অপারেটর, অটোমেটিক ট্রেন কন্ট্রোল, ট্রাক মেরামত, লেভেল ক্রসিং, পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং সিসিটিভি-সহ যাবতীয় মেরামতির কাজ চলেছে পুরোদমে। এইসব পরিষেবা চালু হলে ট্রেন চলাচলের উপযোগী পরিকাঠামো গড়ে তুলতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, করোনাজনিত পরিস্থিতিতে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বেশি সময় পাওয়া গিয়েছে।

Related posts

Leave a Comment