গঙ্গাসাগর মেলা উপলক্ষে পূর্ব রেলের বিশেষ ট্রেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক :গঙ্গাসাগর মেলা উপলক্ষে পূর্ব রেল বিশেষ ট্রেন চালাবে। করোনা আবহে স্বাস্থ্য-সুরক্ষা মেনে এবার গঙ্গাসাগর মেলার আয়োজন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ছোট মাপের সাগরমেলা করার কথা ব্যক্ত করেছেন। অন্যদিকে জীবনের অধিকার ধর্মীয় অধিকারের থেকে বড়, এমনটাই জানিয়েছে হাইকোর্ট। আবার পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে,১২ জানুয়ারি থেকে ১৭জানুয়ারি পর্যন্ত চলবে ১২টি মেলা-স্পেশাল ট্রেন। এটি গ্যালপিং ইএমইউ ট্রেন। পাশাপাশি চালানো হবে ২টি মেইল-এক্সপ্রেস ট্রেনও। এক্ষেত্রে আরও জানা যায়, ২টি ট্রেন কলকাতা, ৫টি ট্রেন নামখানা, ১টি করে ট্রেন কাকদ্বীপ ও লক্ষীকান্তপুর স্টেশন থেকে ছাড়বে।
স্বাস্থ্য সুরক্ষা বিঘ্নিত হলে বন্ধ হবে গঙ্গাসাগর মেলা,এমনও জানানো হয়েছে।

