করোনার গ্রাফ নিম্নমুখীর দিন নিয়ে চলছে জল্পনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চার পর্যায়ের লকডাউন সত্বেও সেভাবে করোনা সংক্রমণের কোনও উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, কারণগুলি পর্যালোচনা করলে বলাই যেতে পারে কঠোরভাবে লকডাউন পালন না করাই এর অন্যতম কারণ। আনলক ওয়ান-এ যা দেখা যাচ্ছে- যথেষ্ট চিন্তার কারণ রয়েছে এই বিষয়ে। দিন দিন বেড়েই চলেছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। এখন থেকে যথেষ্ট সচেতন না হলে, ব্যাপকভাবে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা থাকছে। এমন চললে কোনওভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না করোনাকে, এমনটাই বিশেষজ্ঞ মহলের ধারণা।উল্লেখ্য, দীর্ঘদিন অফিস-কাছারি বন্ধ থাকার পর ধাপে ধাপে তা খুলে যাচ্ছে। এই সময়ে মানুষজন সচেতন ভাবেই কমিউনিটি ট্রান্সপোর্ট এড়িয়ে চলার চেষ্টা করছেন, এইসময় অনেকেরই ভরসা এখন যেকোনও দু-চাকার যান। তবে এই মুহূর্তে এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়, ঠিক কবে থেকে করোনার গ্রাফ নিম্নমুখী হবে, তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর জল্পনা।

