শ্রীলঙ্কার বিরুদ্ধে জো রুটের সেঞ্চুরি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রুটের সেঞ্চুরিতে চালকের আসনে ইংল্যান্ড। সূত্রের খবর, গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত ফর্মে জো রুট। এক্ষেত্রে জানা যায়, ইংল্যান্ড অধিনায়ক দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থেকে ১৬৮ রান করেন। দলের স্কোর ৪ উইকেটে ৩২০ রান। উল্লেখ করা যায়, রুটের ২৫৪ বলের অপরাজিত ইনিংসে রয়েছে ১২টি চার। তিনি ছাড়াও মূল্যবান ৭৩ রান করেছেন ড্যান লরেন্স। তাঁদের জুটিতে ইংল্যান্ড তুলেছে ১৭৩ রান। গলের উইকেটে শ্রীলঙ্কার বোলাররা ব্যর্থ হয়েছেন বলা চলে।

