নির্বাসিত শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার দিলহারা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৮ বছরের জন্য নির্বাসিত হলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার দিলহারা লোকুহেতিগে। সূত্রের খবর, আইসিসি দুর্নীতি বিরোধী আইনভঙ্গ করার জন্য ৮ বছরের জন্য সমস্ত ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার। এক বিবৃতিতে একথা জানিয়েছে আইসিসি। উল্লেখ করা যায়, ২০১৭ ও ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল। এক্ষেত্রে বলা হয়েছে, দুর্নীতি বিরোধী আইন লঙ্ঘন করেছেন বলেই নির্বাসনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

