নিট মুনাফা বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাঙ্ক ঋণের নিরিখে অনুৎপাদক সম্পদের (এনপিএ) হার কমা ও সেই খাতে সংস্থান হ্রাসের ফলে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৫২ শতাংশ নিট মুনাফা বাড়িয়েছে। এক্ষেত্রে তা হয়েছে ৪৫৭৪.১৬ কোটি টাকা। উল্লেখ্য, এক বছর আগে ৩০১১.৭৩ কোটি টাকা ছিল। ব্যাঙ্ক সূত্রের খবর, ঋণের তুলনায় এনপিএ-র হার আগের অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় ১.৯১ শতাংশ কমে হয়েছে ৫.২৮ শতাংশ। আবার নিট হিসেবে তা ১.২ শতাংশ কমে হয়েছে ১.৫৯ শতাংশ। নতুন এনপিএ তৈরিতেও রাশ টানতে পেরেছে ব্যাঙ্ক।

