৮৫০০ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সারাদেশে মোট ৮৫০০ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ -এর অধীনে। অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্ট – কর্পোরেট সেন্টার মুম্বই। ব্যাঙ্কে চাকরি হবে না।
৩ বছরের ট্রেনিং। নির্বাচিত প্রার্থীদের ৩ বছরের ট্রেনিং চলাকালীন ব্যাঙ্কে আইআইবিএফ (জাইআইআইবি / সিএআইআইবি) পরীক্ষায় যোগ্য হতে আগ্রহী হতে হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রথম বছর মাসে ১৫,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ১৬,৫০০ টাকা এবং তৃতীয় বছর মাসে ১৯,০০০ টাকা।
পশ্চিমবঙ্গে মোট আসন ৪৮০টি। যারমধ্যে শারীরিক প্রতিবন্ধীর জন্য ১৬ টি আসন সংরক্ষিত। এছাড়া ত্রিপুরায় মোট আসন ৩০টি, অসমে মোট ৯০টি, ওড়িশায় ৪০০টি, বিহারে ৪৭৫টি, ঝাড়খণ্ডে ২০০টি। বাকি আসনগুলি দেশের অন্যান্য রাজ্যে।
মোট ৮৫০০ আসনের মধ্যে অসংরক্ষিত ৩৫৯৫, তপশিলি জাতি তপশিলি জাতি ১৩৮৮, তপশিলি উপজাতি ৭২৫, ওবিসি ১৯৪৮, আর্থিকভাবে দুর্বল ৮৪৪ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ৩৪৭।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ৩১-১০-২০২০ তারিখের মধ্যে পাশ করা গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। ৩১-১০-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১-১১-১৯৯২ থেকে ৩১-১০-২০০০ তারিখের মধ্যে।
প্রার্থিবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, স্থানীয় ভাষার পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। অনলাইন পরীক্ষা হতে পারে আগামী বছরের জানুয়ারি মাসে।
ফি বা ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে ৩০০ টাকা। তফশিলি বা শারীরিক প্রতিবন্ধীদের এই টাকা দিতে হবে না।
দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে ১০ ডিসেম্বরের মধ্যে। এসবি আই -তে অ্যাপ্রেন্টিসশিপের জন্য প্রথমে নিজেদেরকে আনলাইনে রেজিস্টার করতে হবে https://nsdcindia.org/apprenticeship বা https://apprenticeshipindia.org বা http://bfsissc.com বা https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে।
অনলাইন দরখাস্ত পূরণ করতে কোনও সমস্যা হলে, কোনও প্রশ্ন থাকলে যে কোনও কাজের দিনে বেলা ১১টা থেকে সন্ধে ৬টার মধ্যে ফোন করতে পারেন এই নম্বরে: 022-22820427 অথবা নিজের প্রশ্ন লজ করতে পারেন এখানে: http://cgrs.ibps.in. বিজ্ঞপ্তি নং CRPD/APPR/2020-21/07
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন || রেজিস্ট্রেশন || লগ ইন ||

