প্রাতঃভ্রমণে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ লকডাউনের জেরে দীর্ঘদিন পর প্রাতঃভ্রমণে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সকালে বাড়ি থেকে বেরিয়ে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণ ও যোগা করেন। এ বিষয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বিভিন্ন পার্ক। সেই কারণে ঠিকমতো প্রাতঃভ্রমণ করতে পারিনি। তবে তাঁদের যা পুরানো সঙ্গী ছিল আজ থেকে তাঁরা আবার প্রাতঃভ্রমণে আসতে শুরু করেছেন। বিজেপির ভার্চুয়াল বৈঠক নিয়ে মানুষের দারুণ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন দিলীপবাবু।
উল্লেখ্য, তিনমাস বাড়িতে বসে থাকলেও মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন বিজেপির কার্যকর্তারা। বিভিন্ন জায়গায় ত্রাণ দিতে যাচ্ছেন এবং পার্টির নানা কাজে যুক্ত রয়েছেন। অন্যদিকে করোনা নিয়ে জানিয়েছেন, এ রাজ্যে যখন আক্রান্তের সংখ্যা কম ছিল তখনও টেস্টিং ল্যাব ও হাসপাতালের ব্যবস্থা ঠিক ছিল না। এখন সংক্রমণ বেড়ে গেছে তাতেও চিকিৎসা পরিকাঠামোও ঠিক নেই। জায়গায় জায়গায় নার্স, ডাক্তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এখনও যদি না আটকানো যায় একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে।
লকডাউন খুলে গিয়েছে, মানুষ ঘর থেকে বের হচ্ছেন, তাঁদেরকে আটকাতে পুলিশ যাচ্ছে, সেই কারণেই প্রশাসনিক ব্যক্তিরা বেশি আক্রান্ত হচ্ছেন। তাঁদের সুরক্ষার ব্যবস্থা গুরুত্ব দিয়ে দেখা উচিত।একুশের নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বাম, কংগ্রেস ও তৃণমূল তারা ঠিক করে রেখেছে একসাথে লড়বেন, না কার সঙ্গে যাবেন। তবে বিজেপি একাই লড়বে, আর জিতলে বাংলার পরিবর্তন করবে দৃঢ় প্রত্যয়ে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

